বায়ুদূষণে ১৭৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ঢাকা!
১৫ ফেব্রুয়ারি ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’। আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, বায়ুদূষণে ১৭৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা।
২১৯ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৭৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। তৃতীয় অবস্থানে কলকাতা স্কোর ১৭৫।
আইকিউ এয়ারের এ তালিকায় সবচেয়ে দূষিত ১০টি শহরের ৮টিই এশিয়ার। ১৭২ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ৫-এ রয়েছে একমাত্র ইউরোপীয় দেশ ইতালির মিলান।
এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি, মুম্বাই, চীনের উহান, মঙ্গোলিয়ার উলানবাটর এবং উত্তর মেসিডোনিয়ার কোজে।
ভালো বায়ুর তালিকায় ০ স্কোর নিয়ে ৯৮ নম্বর অবস্থানে, সবচেয়ে ভালো স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি।
উল্লেখ্য, সংস্থাটি মোট ৬টি ক্যাটাগরিতে রেখেছে বিশ্বের ৯৮টি শহরকে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। এছাড়া, খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বাণিজ্য মেলায় অংশ নেবে ১০টি বাংলাদেশী প্রতিষ্ঠান





